ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে গভীর রাতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

গভীর রাতে বালুবাহী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় চারজন নিহত হয়েছেন।


মঙ্গলবার (৩০ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- অটোরিকশার চালক ও রাঙ্গুনিয়া উপজেলার কর্ণফুলী পেপার মিল এলাকার আবুল কালামের ছেলে কামরুল ইসলাম (২৭), অটোরিকশার যাত্রী ও নোয়াখালীর হাতিয়ার লেদু মাঝির ছেলে সিরাজুল ইসলাম (৩৩), চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার শাহ আলমের ছেলে মুহাম্মদ মোরশেদ (৩৮) ও রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার লাল মিয়ার ছেলে মুহাম্মদ ইদ্রিস (৫৫)।


স্থানীয়রা জানায়, দুর্ঘটনাকবলিত ট্রাকটি চট্টগ্রাম নগরের দিকে এবং অটোরিকশাটি রাঙ্গুনিয়া উপজেলার দিকে যাচ্ছিল। সংঘর্ষের ফলে ট্রাকটি সড়কের মাঝখানে উল্টে পড়ে। আর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ ফুট দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।


এ দিকে, দুর্ঘটনার পর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।


রাউজান থানার এসআই হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, বুধবার (৩১ মার্চ) ভোরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালক ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন বলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ads
ads
ads

Our Facebook Page

↑